রাজীব বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঘিরে তুমল বিক্ষোভ তৃণমূল সমর্থকদের - The News Lion

রাজীব বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঘিরে তুমল বিক্ষোভ তৃণমূল সমর্থকদের

 


দি নিউজ লায়নঃ      রাজীব বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঘিরে তুমল বিক্ষোভ তৃণমূল সমর্থকদের। শনিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ডোমজুড়ে এক কর্মীসভা থেকে ফেরার পথে সলপ বাজারে রাজীব বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঘিরে ধরে একদল তৃণমূল সমর্থক। দেখানো হল কালো পতাকা। 


উঠল গো ব্যাক স্লোগান। কেউ কেউ আবার ডোমজুড়ের গদ্দার বলেও চিত্কার করে ওঠেন। সবেমিলিয়ে তুলকালাম ডোমজুড় বিধানসভার সলপ বাজার। পরিস্থিতি বেগতিক দেখে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয় রাজীবের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.